ফেনীর চাঞ্চল্যকর মাদ্রাসা ছাএী নুসরাত জাহান রাফি হত্যা
মামলা ডেথ রেফারেন্স শুনানির কর্জ লিষ্টভুক্ত
- আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজীতে দেশব্যাপী আলোচিত সমালোচিত চ্যন্চলকর মাদ্রাসাছাএী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য শুনানির জন্য হাইকোর্টের বিশেষ বেঞ্চের কার্যক্রমের প্রক্রিয়া বিচারবিভাগের কার্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার হওয়া এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হওয়ার দাবী ফেনীসহ দেশব্যাপী তখনকার নিঃসন্দেহে সময়ের দাবি উঠেছিল !
তবে ন্যায়-বিচারের একটি মৌলিক শর্ত হল-শাস্তি যেন শুধুমাত্র প্রকৃত অপরাধীরাই পায় নিরাপধীরা রক্ষাসহ রেহাই ওপায় । একজন অপরাধী ও দোষী ব্যক্তি যেমন বিচারের বাইরে থাকতে পারে না, তেমনি কোনো নীরাপরাধী ব্যক্তিও যেন ভুলভাবে দণ্ডিত না হন, সেটিও সমান গুরুত্বপূর্ণ।
এ মামলা নিয়ে সুদীর্ঘ কাল যাবৎ বিভিন্ন পর্যায়ে নানা প্রশ্ন, আলোচনা ও ভিন্নমত উঠে এসেছে। তাই ডেথ রেফারেন্স শুনানির এই পর্যায়ে আদালত সংশ্লিষ্ট সকল তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও তদন্ত পুর্ণঃ তদন্ত র্কার্যক্রম গভীরভাবে পর্যালোচনা করবেন-এটাই প্রত্যাশা। যদি কোথাও কোনো অসঙ্গতি, ত্রুটি বা প্রভাবের অভিযোগের ভিত্তি থাকে, তবে সেটিও নিরপেক্ষভাবে মূল্যায়িত হওয়া প্রয়োজন।
দেশ ও জাতীর এবং বিশেষ করে ফেনীর জনগনের প্রত্যাশা , যারা প্রকৃতপক্ষে এই মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত নয় বা যারা বাস্তবে জড়িত নন, তারা যেন ন্যায়সঙ্গত বিচার পান।
বিচারের প্রকৃত সৌন্দর্য প্রতিশোধে নয়, সত্য উদ্ঘাটনে। আর সত্যিকারের ন্যায়-বিচার তখনই প্রতিষ্ঠিত হয়, যখন অপরাধী শাস্তি পায় এবং নীরপরাধী ব্যক্তি মুক্তি লাভ করে।
গত ১৪ ই জুন – ২০২৬ ইং রবিবার হাইকোর্টের বিশেষ বেন্চের বিচারক ভীস্মদেব চক্রবর্তী ও এ কে এম রাশেদুর রহমান রাজার আদালতের কর্জলীষ্টে ডেথ রেফারেন্স মামলাটিকে অন্তভুক্ত করা হয় । গত ১০ ই জুন – ২০২৬ ইং বুধবার দেশের প্রধান বিচারপতি নির্দেশিত দেশে শিশু হত্যা ধর্ষণের মাধ্যমে খুন সহ এযাবতীয় ডেথ রেফারেন্স মামলা সমুহ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা আলোকে বিশেষ বেঞ্চে এসকল মামলা শুনানির নির্দেশনা মোতাবেক ফেনীর চাঞ্চল্যকর নুসরাত জাহান রাফির মামলাটিও নথিভুক্ত হয় ।

















