ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

উখিয়ায় ১৯ রোহিঙ্গা আটক, মামলা প্রক্রিয়াধীন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৯ জন রোহিঙ্গা (এফডিএমএন সদস্য)কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ বালুখালী বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার রহমতের বিল নামক স্থান থেকে তাদের আটক করে। স্থানটি সীমান্ত পিলার বিপি-২০ থেকে প্রায় ১ কিলোমিটার উত্তর-পূর্বে, বালুখালী বিওপি থেকে প্রায় ১.৫ কিলোমিটার দক্ষিণে এবং শূন্য লাইন থেকে প্রায় ৫০০ মিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
আটককৃত ১৯ জনই পুরুষ এবং তারা মিয়ানমারের নাগরিক (এফডিএমএন সদস্য) বলে জানিয়েছে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা স্থানীয় একটি ঘেরে মাছ ধরার কাজে নিয়োজিত ছিল।
বিজিবি জানিয়েছে, রোহিঙ্গা নাগরিকদের ক্যাম্পের বাইরে চলাচল এবং স্থানীয় বিভিন্ন কাজে ব্যবহারের সুযোগ থাকায় অনেক সময় তারা অপরাধী চক্রের সঙ্গে জড়িয়ে পড়ছে। এ বিষয়টি প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং মাদক নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে রোহিঙ্গা নাগরিকদের কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডে ব্যবহার না করার জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উখিয়ায় ১৯ রোহিঙ্গা আটক, মামলা প্রক্রিয়াধীন

আপডেট সময় :