ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

“উল্টো রথযাত্রার” মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার উৎসবটি সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধি 
  • আপডেট সময় : ২৮৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হিন্দুদের অন্যতম একটি উৎসব হল রথযাত্রা। প্রতি বছর রথযাত্রার শুভ আরম্ভ হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে, এর ঠিক নয়দিন পর অনুষ্ঠিত হয় “উল্টো রথ”। এই দিনে, জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা তাদের মাসির বাড়ি থেকে পুনরায় মূল মন্দিরে ফিরে আসেন। এই প্রত্যাবর্তন যাত্রা “উল্টো রথ” নামে পরিচিত। এই দিনে কিছু বিশেষ আচার-অনুষ্ঠান ও নিয়ম পালন করা হয়।
এটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান সনাতনীদের উৎসব। বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। এছাড়া ইসকনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। বাংলাদেশের ইসকনের রথ ও ধামরাই জগন্নাথ রথ বিশেষ প্রসিদ্ধ।
গতকাল ০৫ জুলাই ২০২৫ইং তারিখে দিনাজপুর গুঞ্জাবাড়ীতে শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য “উল্টো রথযাত্রা” পালিত হয়। হাজার হাজার ভক্তবৃন্দের অংশগ্রহনে সকাল থেকেই শ্রীমদ্ভাগবত কথামৃত পরিবেশনা, কীর্ত্তন ও ধর্মীয় আলোচনায় মুখরীত ছিল মন্দির প্রাঙ্গন। এর আগে ২৭ জুন শুক্রবার শ্রীশ্রী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার মুল অনুষ্ঠানটি শুরু হয়েছিল সংকীর্তন সহযোগে রাজপথে বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে। এর ঠিক নবম দিনে মন্দিরের সেবক, বক্ষচারী ও ভক্তবৃন্দের অংশগ্রহনে বর্ণাঢ্য “উল্টো রথযাত্রা” সম্পন্ন হয়। এই উৎসব প্রসঙ্গে শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি বিক্রমী রাম দাস বলেন, ভাতৃত্বের মিলন মেলায় ভক্তবৃন্দের আগমন। এ দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণের জন্য ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন। আমরা প্রথম রথযাত্রা থেকে শুরু করে আজ “উল্টো রথযাত্রার” মধ্য দিয়ে আবারও দেশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
সমগ্র অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন)।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

“উল্টো রথযাত্রার” মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার উৎসবটি সম্পন্ন

আপডেট সময় :