ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

গাছের প্রতি ভালোবাসা থেকেই আরিফুররে গাছ লাগানোর নেশা

এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার এর অধিক গাছ রোপণ করেছেন, যা চলমান আছে

হাসান শাহরিয়ার পল্লব, নওগাঁ
  • আপডেট সময় : ২৮৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো.আরিফুর সরদার নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শহরাই গ্রামে ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। গাছ আমাদের পরম বন্ধু। তিনি সেই ভাবনা থেকেই ছাত্রজীবন থেকে গাছ লাগিয়ে যাচ্ছেন।
পেশায় তিনি একজন শিক্ষক ও জনপ্রতিনিধি।ছাত্র গড়ার পাশাপাশি প্রশাসনিক কাজও করেন দক্ষ হাতে। তবে এসবের বাইরে তাঁর একটা অন্য পরিচয় গাছ রোপণ করাই তাঁর নেশা।তিনি পর্যন্ত প্রায় ১ হাজার তাল গাছসহ বিভিন্ন প্রজাতির ৫০ হাজারের বেশি গাছ রোপণ করেছেন।মানুষের কল্যাণে এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নানা কল্যাণমূলক কাজ করে ইতোমধ্যে সবার নজর কেড়েছেন।
তিনি বলেন, ১৯৮৭ সাল থেকে নিজ গ্রামের কয়েকজন বন্ধু মিলে ইউনিয়নের বহুতি গ্রাম থেকে নিজ গ্রাম শহরাই হয়ে ডাবরকুড়ি পর্যন্ত প্রায় ১ হাজার তাল গাছ রোপণ করেছিলেন।যা বর্তমানে তাল পার্ক নামে পরিচিত।
তিনি নিজ খরচে বিভিন্ন রাস্তা ও প্রতিষ্ঠানে ফুল, ফল, বনজ,ঔষধিসহ নানা প্রজাতির গাছ রোপণ অব্যাহত রেখেছেন।বদলগাছীর শেষ প্রান্ত থেকে মাতাজীহাট হয়ে নজিপুরের শুরু পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তার দুই পাশে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, জাকারান্ডা, পলাশ, কদম, টগরসহ বিভিন্ন জাতের প্রায় ৫০ হাজার গাছ রোপণ করেছেন।যা বর্তমানে শোভাবর্ধন করছে।
এ ছাড়াও রাইগাঁ ইউনিয়নের প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, খাসজমি, কাঁচা-পাকা রাস্তায়সহ মাদরাসা,মসজিদ,মন্দির, কবরস্থান,শ্মশানঘাট,বিদ্যালয়,কলেজ গাছ রোপণ করেছেন।ঐতিহাসিক স্থান বৌদ্ধ বিহার,হলুদ বিহার বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছেন।
ইতোমধ্যে তাল গাছকে কেন্দ্র করে এলাকার সৌন্দর্য ফুটে ওঠায় পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে সড়কটি। বজ্রপাত থেকে রক্ষায় এই তাল গাছগুলো ব্যাপক সহায়ক ভূমিকা পালন করেছে।

স্থানীয়রা জানান, মাঠে কাজ করার পর সড়কের পাশে তাল গাছের নিচে তারা বিশ্রাম নেন। কাজ শেষে দুপুরের খাবার খান গাছের নিচে বসে। প্রতিদিন দূরদূরান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা আসে।
অধ্যক্ষ মো.আরিফুর রহমান বলেন,গাছ রোপণ বাবদ প্রায় ৪ লক্ষ টাকা আমার ব্যায় হয়েছে।তাল গাছ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করে এ জন্য বন্ধুদের নিয়ে তাল গাছগুলো রোপণ করেছিলাম। রাইগাঁ ইউনিয়নের সব রাস্তায় তালবীজ রোপণ করেছি। এ ছাড়া ইউনিয়নকে সবুজ ও রঙিন করতে দীর্ঘ সময় ৫০ হাজার গাছ লাগিয়েছি।জীবনের শেষ দিন পর্যন্ত গাছরোপণ চলমান রাখতে চাই।তিনি প্রকৃত সমাজ সেবক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাছের প্রতি ভালোবাসা থেকেই আরিফুররে গাছ লাগানোর নেশা

এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার এর অধিক গাছ রোপণ করেছেন, যা চলমান আছে

আপডেট সময় :