ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

কমলগঞ্জে সংরক্ষিত বনভূমির ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে

উচ্ছেদ করা পানের বরজ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের কুরমা বন বিটের সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩ দশমিক ২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ।

মঙ্গলবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে কুরমা খাসিয়া পুঞ্জি-সংলগ্ন ছোট পিকল এলাকায় আনুমানিক এক হাজার পান চারা উপড়ে ফেলা হয়।

রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া জানান, সংরক্ষিত বনভূমি দখল ও অবৈধ পান চাষের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় বন আইনে একটি পিওআর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে কুরমা বিট কর্মকর্তা মো. জুয়েল রানাসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বন বিভাগ জানিয়েছে, সংরক্ষিত বনভূমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অবৈধ দখল ও চাষাবাদ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

কমলগঞ্জে সংরক্ষিত বনভূমির ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ

আপডেট সময় :