ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

কাঁঠালিয়ায় গৃহবধুকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক বিরোধে পারভিন বেগম (৩৫) নামের এক গৃহবধুকে মারধর ও স্বর্নের চেইন টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার বানাই গ্রামের মোল্লা বাড়ীতে এ ঘটনা ঘটে।
আহত গৃহবধু পারভিন বেগম ওই গ্রামের রফিকুল আলম ফোরকান মোল্লার স্ত্রী। তাকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত গৃহবধুর স্বামী মো.রফিকুল আলম ফোরকান মোল্লা বাদী হয়ে দুইজনকে আসামী করে আজ শনিবার (৯ আগস্ট) থানায় একটি মামলা করেন।
মামলার বিবরণে জানাগেছে, উপজেলার বানাই গ্রামের মৃত্যু এছাহাক মোল্লার ছেলে রফিকুল আলম ফোরকানের সাথে জমিজমা ও পারিবারিক বিষয়ে দ্ধন্ধ চলছে আপন ভাগ্নে মৃত্যু আলমগীর হোসেনের ছেলে শিমুল ও সোহাগের সাথে। এর জেরে গত মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে শিমুল এবং সোহাগ মিলে গৃহবধু পারভিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে পারভিনকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে শিমুল ও সোহাগ। এক পর্যায় চুলের মুঠি ধরে টানা হেছড়া করে এবং তলপেটে লাথি মারে। এতে তার রক্ত ক্ষরন হয়। আসামীরা স্বর্নের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
মারধর ও ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে শিমুল জানান, তাদের সাথে জমির ভাগ বন্টন নিয়ে দ্ধন্ধ চলছে।
থানার ওসি মংচেনলা জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাঁঠালিয়ায় গৃহবধুকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় :