ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

কাঁঠালিয়ায় মশারীজালসহ ৩ জেলে আটক

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অভিযান চালিয়ে মশারীজালসহ তিন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার (২০ মে) উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার বিষখালী নদীতে অবৈধভাবে মাছের রেনুপোনা শিকার করার সময় একটি মশারীজাল জব্দ করা হয়। এ সময় ৫ হাজার পিস বিভিন্ন প্রজাতির মাছের রেনুপোনাসহ তিন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তিন জেলেকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তারা হলেন, উপজেলা সদরের বড় কাঠালিয়া গ্রামের মৃত্যু হোসেন খলিফার ছেলে সোহরাব হোসেন,কচুয়া গ্রামের জেনসেন আলীর ছেলে জালাল ও উত্তর আউরা গ্রামের জজ আলীর খোকন হাওলাদার। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন। জব্দকৃত রেনুপোনা বিষখালী নদীতে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপজেলা প্রশাসন জানায়, নদীর জীববৈচিত্র ও মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাঁঠালিয়ায় মশারীজালসহ ৩ জেলে আটক

আপডেট সময় :