ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

কিশোরগঞ্জে হত্যা মামলায় পাঁচ সহোদরসহ ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ৩১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেওপুর (কাজলাহাটি) গ্রামের মুদি দোকানী সৈয়দ আলীকে হত্যার দায়ে ১৩ জনকে যাবজ্জীবন এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব ছয় আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। এ সময় অভিযুক্ত বাকী সাতজন কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হল: আব্দুর রউফ ওরফে আলফাতুন ও তার চার সহোদর আজিজুল হক এলাম, আলাউদ্দিন ওরফে আলাল, কালাম মুন্সি ও আয়াতুল হক মালাম, আঙ্গুর মিয়া ওরফে আনোয়ার হোসেন, হায়দর আলী, রোয়েল, রাসেল ওরফে ছোটন, সোহেল, রেজা মিয়া ওরফে আশিক আহমদ হৃদয়, রিয়াদ ও জহিরুল ইসলাম কামাল। তন্মধ্যে আলাউদ্দিন ওরফে আলাল, আঙ্গুর মিয়া ওরফে আনোয়ার হোসেন, হায়দর আলী, রোয়েল, রাসেল ওরফে ছোটন ও সোহেল পলাতক রয়েছে।
মামলার বিবরণে প্রকাশ, আসামিদের সঙ্গে নিহত সৈয়দ আলীর জমি সংক্রান্ত ব্যাপারে পূর্ব বিরোধ ছিল। ২০১৬ সালের ২৩ মার্চ নিয়ামতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে ওষুধ আনতে গেলে পূর্ব বিরোধের জেরে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সৈয়দ আলীর ওপর হামলা চালায়। এতে সৈয়দ আলী গুরুতর আহত হন। সৈয়দ আলীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় ২৯ মার্চ তিনি মারা যান। এ ব্যাপারে নিহতের বোন পারভীন সুলতানা বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্তশেষে মোট ১৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট জালালউদ্দিন রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কিশোরগঞ্জে হত্যা মামলায় পাঁচ সহোদরসহ ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় :