ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘যে বাজেটে মদ সিগারেটের দাম বৃদ্ধি করা হয় সে বাজেট বিরোধী দলের পছন্দ হয় না’ Logo বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সভা Logo চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী Logo বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo ভূরুঙ্গামারীতে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার দাবি Logo গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি Logo বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে ঈশ্বরদীতে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo ইসলামপুরে জেসমিন প্রকল্পের সচেতনতামূলক সভা

কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদকমুক্ত করার অঙ্গীকার

শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির এক সভা গত রোববার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।সভায় জেলা প্রশাসন,জেলা পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় আলোচকবৃন্দ কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
এ ব্যাপারে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তাগণ জেলা প্রশাসনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন,ভারতের ৩টি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ,আসাম ও মেঘালয়ের সাথে কুড়িগ্রামের সীমান্ত এলাকা সংযুক্ত।এখানে সীমান্ত এলাকা প্রায় ২৭৮ দশমিক ২৮কিলোমিটার। সীমান্তে নদ-নদীর সংখ্যা ছোটবড় ১৬টি। কাজেই এই এলাকা মাদকমুক্ত করাই একটি বড় ধরনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড ২২-বিজিবির পরিচালক লে. কর্নেল মাহবুব উল হক, সেনাবাহিনী কুড়িগ্রামের উপ-অধিনায়ক মেজর আহাদ,অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-ই খুদা,জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা,জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদকমুক্ত করার অঙ্গীকার

আপডেট সময় :