ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

খুলনায় নৌ অঞ্চলিক স্কাউটস-এর ১৩ তম সমাবেশ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক 
  • আপডেট সময় : ২৫৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নৌ স্কাউটসের ১৩তম নৌ আঞ্চলিক সমাবেশের সমাপনী অনুষ্ঠান গত ১২ এপ্রিল শনিবার  বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনায় অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে কমান্ডার খুলনা নৌ অঞ্চল, রিয়ার এডমিরাল গোলাম সাদেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মাঝে কমান্ডার ফ্লোটিলা ওয়েষ্ট, খুলনা অঞ্চলের নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নৌ আঞ্চলিক সচিব, বাংলাদেশ স্কাউটস এবং এয়ার স্কাউটস এর কর্মকর্তাসহ বিভিন্ন পদবির সামরিক-অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গত ৯ এপ্রিল ২০২৫ তারিখ হতে তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই সমাবেশে বাংলাদেশ স্কাউটস ও সকল জেলা নৌ স্কাউটস হতে প্রায় ৩৬০ জন স্কাউটস, স্বেচ্ছাসেবক, স্কাউট লিডার এবং নৌ ও স্কাউট কর্মকর্তা অংগ্রহণ করেন। সমাবেশে স্কাউটরা তাবুবাসের পাশাপাশি পিটি, তাবুকলা, হাইকিং, পাইওনিয়ারিং, বাঁধা অতিক্রমসহ মোট ১০ টি চ্যালেঞ্জ সম্পন্ন করে। সমাবেশে অংশগ্রহণকারী নৌ স্কাউটদের উদ্দেশ্যে সমাপনী বক্তব্যে প্রধান অতিথি তরুণ স্কাউটদের লেখাপড়ার পাশাপাশি স্কাউট কর্মসূচির মাধ্যমে সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠার উপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে স্কাউট সদস্যদের পরিবেশনায় আয়োজিত মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। উলে­খ্য, ৯ এপ্রিল ২০২৫ বানৌজা তিতুমীরের অধিনায়ক ও খুলনা জেলা নৌ স্কাউটসের কমিশনার উক্ত সমাবেশের উদ্বাধন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খুলনায় নৌ অঞ্চলিক স্কাউটস-এর ১৩ তম সমাবেশ অনুষ্ঠিত 

আপডেট সময় :