ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

গাইবান্ধায় আওয়ামী লীগ মাসুদ রানা ও ছাত্রলীগ সাবেক নেতা তানভীর গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ৩১২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রোববার রাতে গাইবান্ধা শহরে অভিযান চালিয়ে তাদেরকে পৃথক পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম তালুকদার।

গ্রেফতারদের মধ্যে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানা । তিনি খানকা শরীফের মৃত মোখলেছার রহমানের ছেলে। অপরজন ছাত্র লীগের গাইবান্ধা জেলা শাখার সাবেক সহ-সভাপতি খন্দকার তানভীর আহমেদ । তিনি শহরের সদর হাসপাতাল রোডের খোকা মিয়ার ছেলে। থানা পুলিশ জানায়, রোববার রাতে জেলা শহরের ১নং রেলগেট এলাকা থেকে মাসুদ রানাকে এবং হাসপাতাল রোডের বাড়ি থেকে তানভীর আহমেদকে গ্রেফতার করা হয়। ওসি শাহিনুর ইসলাম তালুকদার বলেন, ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুজনই এজাহারভুক্ত মামলার আসামি। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাইবান্ধায় আওয়ামী লীগ মাসুদ রানা ও ছাত্রলীগ সাবেক নেতা তানভীর গ্রেফতার

আপডেট সময় :