ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ২৯৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় নরসিংদীতেও ব্যাপক সংখ্যক লোক বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে। সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ টা থেকে এ প্রতিবাদ বিক্ষোভ মিছিল শুরু হয়। নরসিংদী শহরের শিক্ষা চত্বর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিক্ষোভ মিছিল বের করে নরসিংদী জেলখানা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ করে কর্মসূচি শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুসলেহুদ্দীন, জেলা জামায়াতের সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, অধ্যাপক মকবুল হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল লতিফ খান, ইব্রাহিম ভূইয়া, নরসিংদী সদর থানা আমীর মাহফুজ ভূইয়া, নরসিংদী শহর আমীর আজিজুর রহমান ও জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ রুহুল আমীন সহ নেতৃবৃন্দ।

অপর দিকে সকাল ১১টায় নরসিংদী পৌরসভা চত্বর থেকে সর্বস্তরের মুসলমান এক বিশাল মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলখানা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ করে কর্মসূচী শেষ হয়। নরসিংদী শহরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলখানা মোড়ে প্রতিবাদ সমাবেশে একত্রিত হয়। এতে করে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘন্টাব্যাপী যানচলাচল বন্ধ থাকার কারণে সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় :