সংবাদ শিরোনাম ::
গাজায় হামলার প্রতিবাদে ত্রিশালে ইসরায়েলি পণ্য বর্জণের ডাক
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট সময় : ১৭৫ বার পড়া হয়েছে
গাজায় ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে উত্তাল ত্রিশালের রাজপথ। একই সাথে তৌহিদী জনতা জায়নবাদী ইজরাইলের পণ্য বর্জনের ডাক দিয়েছে তারা। সোমবার (৭এপ্রিল) বাদ জোহর পৌর শহরের গোহাটা মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কসহ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে হাজার হাজার মুসলিম তৌহিদী জনতা অংশ নেন।
পরে বাসষ্ট্যান্ড মোড়ে এক সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা এখলাস উদ্দিন, মুফতি জহিরুল ইসলাম, মাওলানা আবু তাহের, মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ, মাওলানা আব্দুল মালেক, মাওলানা তোফাজ্জল হক, মুফতি মোশারফ হোসোইন, হাফেজ আব্দুল আজিজ প্রমূখ। এছাড়াও সকালে গজায় নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে ত্রিশাল পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

















