ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

গোলাপগঞ্জে ইমামকে রাজকীয় বিদায়

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিবকে রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করেছে গ্রামবাসী। শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে তুরুকভাগ তরুণ প্রজন্ম ও গ্রামবাসীর উদ্যোগে কয়েকশ মানুষের উপস্থিতিতে রাজকীয় সংবর্ধনা দেয়া হয় তুরুকভাগ জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল মান্নান চৌধুরীকে।

আব্দুল মান্নান চৌধুরী গোলাপগঞ্জ উপজেলার রণকেলী এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ ৩৫ বছর ইমামতির সাথে যুক্ত ছিলেন, তুরুকভাগ জামে মসজিদে দীর্ঘ ৬ বছর ইমামতি শেষে তিনি অবসর গ্রহণ করেন।

অবসর গ্রহণের সময় রাজকীয় সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এমন আয়োজন করায় তিনি গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদায়ী সংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে আব্দুল মান্নান চৌধুরী বলেন, জীবনের দীর্ঘ সময় যাদের ইমামতি করেছি, তাদের এমন আয়োজনে আমি মুগ্ধ। ইমামতি করতে গিয়ে মানুষ হিসেবে ভুলভ্রান্তি হতে পারে এজন্য সকলের কাছে ক্ষমা চাইতেছি। এসময় তিনি মৃত্যুর আগ পর্যন্ত যেন ইসলামের পথে অটুট থাকতে পারেন এজন্য সবার কাছে দোয়া চান।

এসময় তাকে গ্রামবাসীর পক্ষ্য থেকে বিভিন্ন উপহার সামগ্রী ও হাদিয়া প্রদান করা হয়। রাজকীয় বেশে তুরুকভাগ জামে মসজিদ থেকে শোডাউনের মাধ্যমে তাকে তার নিজ বাড়িতে পৌছে দেন গ্রামের তরুণরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোলাপগঞ্জে ইমামকে রাজকীয় বিদায়

আপডেট সময় :