ঢাকা ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

গৌরীপুরের ঋতু ভরতনাট্যম নৃত্যে দেশসেরা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ স্কাউটস্রে জাতীয় মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ভরতনাট্যম নৃত্যে দেশসেরা ময়মনসিংহের গৌরীপুরের পারিজাত সরকার ঋতু। সে পৌর শহরের বাড়িওয়ালা মহল্লার নিতাই চন্দ্র সরকার ও সুচিত্রা রানী দত্তের কন্যা। গতকাল শনিবার (২৩ মে/২৫) এ পুরস্কার অর্জনে অভিনন্দন জানান গৌরীপুর স্কাউটস্রে সভাপতি ইউএনও আফিয়া আমীন পাপ্পা ও সাধারণ সম্পাদক মো. ছাইফুল ইসলাম।
বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরে মঙ্গলবার এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোরশেদ, বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের উপপ্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ), যুগ্ম নির্বাহী পরিচালক (প্রশিক্ষণ) মো. শামসুল হক, যুগ্ম নির্বাহী পরিচালক (প্রোগ্রাম) আবুল হাসনাত মো. মুহসিনুল ইসলাম জান্নাত আলমের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন।
ঋতু গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত। সে গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণিতে ও গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে বৃত্তি লাভ করে। প্রাথমিক শিক্ষা পদকে ময়মনসিংহ বিভাগে নৃত্যে ২বার প্রথম, শিক্ষা সপ্তাহে অঞ্চল সেরা হয়। তার বাবা গৌরীপুর পৌরসভার ক্যাশিয়ার ও তার মা নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার নৈহাটী দাখিল মাদরাসায় সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন।
গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউট গ্রুপের সক্রিয় সদস্য পারিজাত সরকার ঋতু। সে একজন স্কাউট হিসাবে সাংস্কৃতিক কর্মসূচীর পাশাপাশি, সমাজসেবামূলক কার্যক্রম, মানবিক ও শিক্ষার্থীদের স্কাউটিং কার্যক্রমে উদ্বুদ্ধকরণে নিয়মিত কাজ করছে। জাতীয় পর্যায়ে দেশসেরা হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম জানান, আমরা গর্বিত। তার এ অর্জন বিদ্যালয়ের কোমলমতি শিশুদেরকে স্কাউটিংয়ে উদ্বুদ্ধ ও অনুপ্রেরণা জোগাবে। তাকে অভিনন্দন জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গৌরীপুরের ঋতু ভরতনাট্যম নৃত্যে দেশসেরা

আপডেট সময় :