ঢাকা ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দৈনিক গণমুক্তির সোনারগাঁ প্রতিনিধি আবুল বাশারের মেয়ের ইন্তেকাল: গণমুক্তি ও শরীয়তপুর প্রিন্টিং প্রেসের শোক Logo গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন – গণমাধ্যমকে কোটারিমুক্ত ও জাতীয় চরিত্র দিতে চাই : মাহমুদুর রহমান Logo ‘যে বাজেটে মদ সিগারেটের দাম বৃদ্ধি করা হয় সে বাজেট বিরোধী দলের পছন্দ হয় না’ Logo বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সভা Logo চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী Logo বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo ভূরুঙ্গামারীতে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার দাবি Logo গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি Logo বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

গৌরীপুরে ভিজিএফ’র ৩ হাজার ২শ কেজি চাল জব্ধ করল সেনাবাহিনী

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৭৫৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ময়মনসিংহের গৌরীপুরে রামগোপালপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানীয় শাহজাহান মিয়ার বাড়ি  থেকে সোমবার (১ জুন) ভোরে ভিজিএফ’র ৩ হাজার ২শ কেজি চাল জব্দ করেছে সেনাবাহিনী। এসময় শাহজাহান মিয়ার স্ত্রী কল্পনা আক্তারকে আটক করা হয়।
স্থানীয় সুত্র ও সেনাবাহিনীর তথ্যে জানা গেছে,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের মতো এ উপজেলায়  ভিজিএফের চাল বিতরন কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (১জুন) গৌরীপুরের  ৭ নং রামগোপালপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরন কার্যক্রম শুরু হয়। ওইদিন বরাদ্ধকৃত চাল সঠিকভাবে বিতরন না করে কালোবাজারে বিক্রির জন্য ইউপি পরিষদ সংলগ্ন  মো. শাহজাহান মিয়ার  বাড়িতে  মজুদ রাখে একটি চক্র। এ চাল অন্যত্র নিয়ে যাওয়ার সময় সোমবার সড়কে টহলরত সেনাবাহিনীর হাতে জব্দ হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত অন্য লোকজন পালিয়ে  গেলেও কথিত কালোবাজারি শাহজাহানের স্ত্রী  কল্পনা আক্তার(৪৫) ধরা পড়েন।
এ বিষয়ে জানতে চাইলে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনির মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও সাংবাদিকদের ফোন তিনি রিসিভ করেননি। তবে  পরিষদের সচিব টুম্পা রানী এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোন মন্তব্য  করতে রাজী হননি। গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান সাংবাদিকদের জানান, বিষয়টি জানার পর খোঁজ খবর নেওয়া হচ্ছে । বরাদ্ধকৃত চালের নয়ছয় হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। #

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গৌরীপুরে ভিজিএফ’র ৩ হাজার ২শ কেজি চাল জব্ধ করল সেনাবাহিনী

আপডেট সময় :