ঢাকা ১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

চকরিয়ায় পুলিশের জীপ খাদে পড়ে পুলিশ সদস্য নিহত 

মোঃ সাহেদুল ইসলাম চৌধুরী, চকরিয়া কক্সবাজার
  • আপডেট সময় : ২৭৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট হাইওয়ে পুলিশের একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত কনস্টেবলের নাম নাজমুল হাসান (৫০)। এ ঘটনায় এসআইসহ আরও ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা রিংভং মাজার গেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত কনস্টেবল নাজমুল হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার গুরকনঘাট এলাকার মাস্টার শহিদুল ইসলামের ছেলে।

আহতরা হলেন, এসআই মো. জিয়াউদ্দিন (৩৫), কনস্টেবল নুরুল আলম (৩৮), কনস্টেবল অলি আহমদ (৩৮), কনস্টেবল সাইফুল ইসলাম (২৯)।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. মেহেদি হাসান জানান, বৃহস্পতিবার রাতে এসআই জিয়াউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দায়িত্ব পালন শেষে থানায় ফিরছিল। এসময় জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে কনস্টেবল নাজমুল হাসান গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে নাজমুল হাসানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চকরিয়ায় পুলিশের জীপ খাদে পড়ে পুলিশ সদস্য নিহত 

আপডেট সময় :