ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

চট্রগ্রামে ৩ হাজার ইয়াবা দেশীয় অস্ত্রসহ দুই পাচারকারী আটক

মনির হোসেন 
  • আপডেট সময় : ৩৩৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের বহিঃনোঙ্গর থেকে ৩ হাজার পিস ইয়াবা ও ৪টি দেশীয় অস্ত্রসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড পূর্ব জোন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  ৮ এপ্রিল  মঙ্গলবার ভোর ৪ টায় কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এর একটি আভিযানিক দল চট্টগ্রামের বহিঃনোঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।  অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে কোস্টগার্ড আভিযানিক দল কর্তৃক থামার সংকেত প্রদান করলে তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে কর্ণফুলী চ্যানেলের মোহনা হতে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটিতে তল্লাশী চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ও ৪টি দেশীয় অস্ত্রসহ ০২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটক দুই মাদক পাচারকারী হলেন মোঃ ওয়াহিদ হেলাল (২৮) ও জুনাইদুল ইসলাম সামী (২৬)। তারা চট্টগ্রামের আনোয়ারা থানার বাসিন্দা। জানা যায়, তাদের নামে পতেঙ্গা, আনোয়ারা ও মহেশখালী থানায় একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলা রয়েছে। আটককৃত মাদক পাচারকারী, জব্দকৃত ইয়াবা ও দেশীয় অস্ত্রের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্থান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্রগ্রামে ৩ হাজার ইয়াবা দেশীয় অস্ত্রসহ দুই পাচারকারী আটক

আপডেট সময় :