ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

চলন্ত ট্রেনেই অসুস্থ রোগীকে সুস্থ করলেন তিন চিকিৎসক

রাজশাহী ব্যুরো
  • আপডেট সময় : ৬৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী থেকে চিকিৎসার উদ্দেশ্যে খোদেজা বেগম যাচ্ছিলেন ঢাকায়। সাথে রয়েছেন তার স্বজনরা। সিরাজগঞ্জ পার হওয়ার পর হঠাৎ খোদেজা বেগম অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা দিশেহারা হয়ে ট্রেন পরিচালকের সহায়তা নিয়ে মাইকে এলাউন্সের মাধ্যমে ডাক্তারের সহযোগীতা চান। এমন ঘোষনা পেয়ে মানবতার ডাকে রোগী খোদেজা বেগমের কাছে ছুটে যান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তিন চিকিৎসক। প্রায় ঘন্টাব্যাপী পরিশ্রমের পর অসুস্থ খোদেজা বেগম স্বাভাবিক অবস্থা ফিরে পান। অর্থাৎ সুস্থ্য হন।
ঘটনাটি গতকাল বুধবার (১০ জুন) বিকালের। রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ঘটনা। ট্রেনটির একটি বগিতে অসুস্থ হয়ে পড়েছিলেন এই খোদেজা বেগম নামের এক বৃদ্ধা। চিকিৎসকের এমন মানবিক উদ্যোগে চলন্ত ট্রেনেই প্রাথমিক চিকিৎসা পেয়ে স্বস্তি ফিরে পান রোগীর স্বজনরা। ট্রেনে চিকিৎসা দেওয়া চিকিৎসকরা হলেন হলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিমান ইসলাম (অ্যানেসথেসিওলজিস্ট), ইন্টার্ন চিকিৎসক ডা. সুরাইয়া আহমেদ এবং লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর মেডিকেল অফিসার ডা. মাহমুদ ইকবাল হাফিজ নোমানী।
তথ্যসূত্রে জানা যায়, দুইবার পবিত্র কাবা শরিফ তাওয়াফকারী খোদেজা বেগম উন্নত চিকিৎসার জন্য স্বজনদের সঙ্গে রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিলেন। যাত্রাপথে ট্রেনটি সিরাজগঞ্জ অতিক্রম করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় ট্রেনের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয়, কোনো চিকিৎসক যাত্রী হিসেবে উপস্থিত থাকলে যেন দ্রুত এক্সট্রা-৩ বগিতে গিয়ে রোগীকে চিকিৎসাসেবা দেন।
চিকিৎসকরা রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করেন, ডায়াবেটিসের ওষুধ সেবনের পর পর্যাপ্ত খাবার গ্রহণ না করায় তিনি হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত হয়েছেন। ফলে অতিরিক্ত ঘাম ও শারীরিক দুর্বলতা দেখা দেয়।
পরে তিন চিকিৎসক সম্মিলিতভাবে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও ওষুধ প্রদান করেন। তাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপে খোদেজার শারীরিক অবস্থার উন্নতি ঘটে এবং তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন।
এ সময় চলন্ত ট্রেনের অন্যান্য যাত্রীরাও চিকিৎসকদের মানবিক সেবায় মুগ্ধ হন। উপস্থিত যাত্রীরা করতালির মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মানবতার সেবায় এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চলন্ত ট্রেনেই অসুস্থ রোগীকে সুস্থ করলেন তিন চিকিৎসক

আপডেট সময় :