কচুয়ায় ঘর ভাঙচুর ও জমি দখল
চার আসামি জামিন না মঞ্জুর করে জেলহাজতে
- আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামে বসতঘর ভাঙচুর করে জমি দখলের ঘটনায় দায়েরকৃত মামলায় ৪ আসামির জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) আসামিরা বাগেরহাট দ্রুত বিচার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক এস এম নাহিদ নেওয়াজ শুনানি শেষে তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। হাজরাখালী গ্রামের আফসার আলী শেখের দুই ছেলে আনিসুল ইসলাম শেখ ও মহিদুল ইসলাম শেখ, মৃত সফিজ উদ্দিন মোল্লার ছেলে মজিবর মোল্লা এবং মৃত ইসহাক হাওলাদারের ছেলে আঃ কুদ্দুস হাওলাদার।
স্থানীয় সূত্রে জানা যায়, টেংরাখালী গ্রামের রাস্তার পাশের ৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে আফসার আলী ও হালিমা খানমের (চাচা-ভাইজি) মধ্যে বিরোধ চলে আসছিল। গত ৬ জুন (শনিবার) দুপুরে এই বিরোধের জেরে হালিমা খানমের বাড়িতে হামলা, ঘর ভাঙচুর ও জমি দখলের ঘটনা ঘটে। বাধা দিতে গিয়ে হালিমা খানমের মেয়ে সেলিনা বেগম (৪৫) আহত হন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কচুয়া থানা পুলিশ।
এই ঘটনার প্রেক্ষিতে কচুয়া থানায় মামলা দিতে কচুয়া থানা মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেন। পরে বাদী আদালতে মামলা দায়ের করলে আদালত কচুয়া থানাকে মামলা রেকর্ড করে কোর্টে পাঠাতে বলেন। সেমতে
গত ১৩ জুন (১৩-০৬-২০২৬) কচুয়া থানায় মামলাটি দায়ের রেকর্ড হয়।
ভুক্তভোগী হালিমা খানম বলেন: “জমিটি আমাদের পৈতৃক সম্পত্তি এবং ৩০ বছর ধরে আমরা এটি ভোগদখল করছিলাম। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে প্রতিপক্ষরা জোরপূর্বক এটি দখলের চেষ্টা চালায় এবং শনিবার হামলা চালিয়ে ঘর ভাঙচুর করে।”
অন্যদিকে, অভিযুক্ত পক্ষ দাবি করেছিল যে তারা রাজনৈতিক প্রভাবের শিকার ছিলেন এবং শুধু নিজেদের জমির দখল নিয়েছেন, কোনো মারধরের ঘটনা ঘটেনি। তবে মামলা দায়েরের পর আজ আদালতের আদেশে ৪ আসামিকে কারাগারে পাঠানো হলো।##

















