জায়গা দখল, চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে
বাগেরহাট সদর উপজেলার বেমতা ইউনিয়নের ফতেপুরে এলাকার বাড়ীতে জোর পূর্বক চলাচলের পথ বন্ধ করে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইসমাইল মিনা।
গতকাল মঙ্গলবার (১৯ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী ইসমাইল মীনা অভিযোগ করেন, আমার ক্রয় সূত্রে সম্পত্তি দীর্ঘদিন হইতে আওয়ামীলীগের নেতাকর্মী জোর পূর্বক ভোগদখল করিতেছে। অভিযুক্ত শীপন মিনা, মুনু মিনা, মেহেদী হাসান, রুহুল মিনা, মোস্ত মিনা, মাসুদ মিনা, দোকানদার মোস্ত মিনা, শাহীন মিনা এরা আওয়ামীলীগের বিশাল প্রভাবশালী নেতা। এরা আমার পিতাকে বাড়ির ভিতরে গত ০৩ নভেম্বর ২০১৭ তারিখ মেরে রেখে গিয়াছিলেন। তার অপরাধ ছিল তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নেতা ছিলেন, এবং বেমরতা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী ছিলেন। পরবর্তীতে আমার পিতার লাশ বের করতে দেয়না। কিন্তু আমি লাশ বের কবে যখন জানাজায় যাই তখন তারা আমাকে মারপিট করে ২ টি দাঁত ভেঙ্গে ফেলে। জানাজায় প্রায় অনুমান ১০০/১৫০ জন লোক উপস্থিত ছিল। তারা উক্ত ব্যক্তিদের হাতপায়ে ধরে অনেক অনুরোধ করার পরেও আমার ক্রয়কৃত সম্পত্তিতে আমার পিতার লাশ দাফন দিতে দেয়না। পরবর্তীতে অন্যের জমিতে আমার পিতার লাশ দাফন দিতে হয়েছে। আমি মোঃ ইসমাইল মিনা বৈষম্য বিরোধী মামলার বাদী এবং বেমরতা ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী আমি ঈদ উপলক্ষ্যে ইউনিয়নে পোস্টার লাগানোর জন্য প্রস্তৃতি নিয়েছি। এগুলো শুনিয়া আওয়ামীলীদের নেতারা আমাদের জায়গা দখল ও বাড়িতে চলা চলের পথ বন্ধ করে দিয়েছে। আমি উক্ত বিরোধ মিমাংসা করার জন্য শীপন মিনা সাথে যোগাযোগ করলে সে আমাকে মুঠোফোনে অকথ্য ভাষায় গালাগালি করে। ইসমাইল মীনা আরো বলেন, আমি আইনের আশ্রয় নেওয়ার জন্য ৯৯৯ এ ফোন দিলে তখন উনারা বলেন সদর থানায় একটি আবেদন করে। আমি সদর থানায় আবেদন করি। তখন
পুলিশ সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় যায় সরোজমিনে আসেন এং আমাকে বলেন আমরা কিছুই করতে পারবো না। আপনি কোর্টে একটি মামলা করে । আমার পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হতে পারছে না। পরিবারের বৃদ্ধ ও শিশুদের কথা চিন্তা করে এবং নাগরিক অধিকার ফিরিতে দিতে প্রশাসনের সংশ্লিষ্টদের দ্রæত হস্তক্ষেপ কামনা করেন ইসমাইল মীনা।

















