ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

জুড়ীতে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ

জুড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ২৬৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পাওয়ার কথা অস্বীকার করায় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মৌলভীবাজারের জুড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার (২৩ অক্টোবর) বিকালে জুড়ী নিউ মার্কেট থেকে শুরু হয়ে এমএ মুমিত আসুক চত্বরে গিয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ শেষ করেন। মিছিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ অংশ নেয়।

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তারেক মিয়া।

এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তখন রাষ্ট্রপতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শেখ হাসিনার পদত্যাগপত্র পেয়েছেন এবং তা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। অথচ এখন তিনি তা অস্বীকার করে শপথ ভঙ্গ করছেন। তাঁর এই বক্তব্য উদ্দেশ্যেপ্রণোদিত বলে দাবি করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা আরও বলেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করার পাশাপাশি স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের দালালের পক্ষ নিয়েছেন। তাই তিনি এই পদে থাকতে পারেন না। অনতিবিলম্বে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে।

রাষ্ট্রপতি বৃহস্পতিবারের মধ্যে পদত্যাগ না করলে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। প্রতিবাদ মিছিল ও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ

আপডেট সময় :