ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

ঝিনাইগাতীর বেদেপল্লী পরিদর্শনে মানবাধিকারকর্মী রাজিয়া সামাদ ডালিয়া

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৮২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সমাজের প্রান্তিক ও অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের বেদেপল্লী পরিদর্শন করেন মানবাধিকারকর্মী এবং শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।বৃহস্পতিবার (১ মে) বিকেলে তিনি সরাসরি ওই পল্লীতে যান। বেদে পল্লীর সরদার সাইফুল ইসলাম বাঘা সরদার,মাসুদ রানাসহ বেদে পল্লীর নারী ও শিশুদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলেন।
তাঁদের জীবনের কঠিন বাস্তবতা,দুঃখ-বেদনার গল্প মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে তাদের কল্যাণে কাজ করার আশ্বাস দেন।বেদে পল্লীর বাসিন্দারা জানান,এর আগে কখনো কোনো মানবাধিকারকর্মী সমাজের উচ্চ পর্যায়ের কেউ তাঁদের এলাকায় এসে সরাসরি খোঁজখবর নেননি। রাজিয়া সামাদ ডালিয়ার উপস্থিতি ও আন্তরিকতা তাঁদের হৃদয় ছুঁয়ে গেছে। অনেকেই আবেগে কেঁদে ফেলেন।রাজিয়া সামাদ ডালিয়া বলেন,বেদে জনগোষ্ঠী আমাদের সমাজের এক নিঃস্ব ও উপেক্ষিত অংশ। রাষ্ট্রীয় বা সামাজিকভাবে তাঁদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি এখানে শুধু সহমর্মিতা জানাতে আসিনি,বরং তাঁদের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করতে চাই।তিনি আরও জানান,খুব শিগগিরই চক্ষু শিবিরসহ এই পল্লীর নারীদের জন্য শাড়ি এবং পুরুষদের জন্য লুঙ্গি বিতরণ করা হবে। প্রয়োজন অনুসারে শিশুদের জন্য শিক্ষা ও পুষ্টি সহায়তার বিষয়েও পরিকল্পনা রয়েছে আমার।পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন,শেরপুর জন উদ্যোগের আহ্বায়ক মো, আবুল কালাম আজাদ,ব্যবসায়ী আসাদুল্লাহ স্বপন,ব্যাবসায়ী মো,ফারুক আহমেদ,মো মশিউর রহমান মুক্তা,সাংবাদিক সাইফুল ইসলাম জুয়েল,প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইগাতীর বেদেপল্লী পরিদর্শনে মানবাধিকারকর্মী রাজিয়া সামাদ ডালিয়া

আপডেট সময় :