ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য! Logo ময়মনসিংহে ১৮৯০টি পরিবার পাবে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড Logo ঘাটাইলে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত Logo নড়িয়ায় বিদেশী মদ ও ইয়াবাসহ দুই যুবক আটক

টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কক্সবাজার এর আহবায়ক কমিটি গঠিত

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার
  • আপডেট সময় : ৪২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারে টেলিভিশন সাংবাদিকদের প্রধান সংগঠন টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।এতে বাংলাভিশনের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার মোর্শেদুর রহমান খোকনকে আহবায়ক, আর টিভির জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীনকে যুগ্ন আহবায়ক ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমানুল হক বাবুলকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে এ কমিটি গঠিত হয়। ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন এন টিভির ষ্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসাইন সাকিল, বিজয় টিভির জেলা প্রতিনিধি মোঃ শাহ আলম, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি মোহাম্মদ আয়াছ রনি, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এস্তে ফারুক, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ শেখ সেলিম, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি রহিদুল কবির, বাংলা টিভির জেলা প্রতিনিধি আমিনুল হক আমীন ও নাগরিক টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম।

ঘোষিত আহবায়ক কমিটি আগামী ৬ মাসের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি পরিপূর্ণ গঠনতন্ত্র প্রণয়ন পূর্বক নির্বাচনের ব্যবস্থা গ্রহন করবেন। গঠিত কমিটির সদস্যরা মত প্রকাশ করেছেন যে, কক্সবাজার জেলায় কর্মরত সকল টিভি সাংবাদিক এই সংগঠনের সদস্য হতে পারবেন। ইচ্ছুক প্রতিনিধিগণ আহবায়ক কমিটির সাথে যোগাযোগ করে আগামী ১৫ মার্চ এর মধ্যে নির্ধারিত ফি প্রদানপূর্বক সদস্য ভর্তি ফরম সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কক্সবাজার এর আহবায়ক কমিটি গঠিত

আপডেট সময় :