ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ডিমলায় যাকাতের নগদ সহায়তা, সিলিং ফ্যান বিতরণ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডিমলায় বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে যাকাত তহবিল থেকে অসচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ও উপজেলার ১০০টি মসজিদ-মাদ্রাসায় সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের উপজেলা আমীর মাওলানা মজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা শিক্ষা কর্মকর্তা বীরেন চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে উপজেলার ১০০টি মসজিদ ও মাদ্রাসায় একটি করে সিলিং ফ্যান বিতরণ করা হয়। একই সঙ্গে জাকাত তহবিল থেকে ৫০টি হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে মোট ১ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের সেবার পরিবেশ আরও উন্নত করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিমলায় যাকাতের নগদ সহায়তা, সিলিং ফ্যান বিতরণ

আপডেট সময় :