ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ভ্রাম্যমান আদালত আলফাডাঙ্গায় দুই মাদকসেবীর জেল জরিমানা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে

0-4064x3074-0-0#

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের রুন্দ্রবানা এলাকা থেকে দুই মাদকসেবীকে আটক করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। আটককৃত দুই জন হলেন, বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মোঃ মধু মোল্লার ছেলে মোঃ মারুফ মোল্লা,
আরেকজন হলেন বানা ইউনিয়নের পন্ডিতবানা গ্রামের মিটুল বিশ্বাসের ছেলে মুন বিশ্বাস, পরে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) তাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
গতকাল সোমবার (৭ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুন্দ্রবানা এলাকা থেকে ওই দুই মাদকসেবীকে আটক করে পুলিশ। পরে দুপুরে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম রায়হানুর রহমানের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে তাদের সাজা দেওয়া হয়। রায় কার্যকরের জন্য তাদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান বলেন, “আলফাডাঙ্গা থানার পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “মাদকই সকল অপরাধের মূল উৎস। মাদকমুক্ত সমাজ গড়তে শুধু পুলিশের অভিযানই যথেষ্ট নয়। এ বিষয়ে সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। তাই মাদক নির্মূলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাই।”
তিনি জানান, মাদকসেবন ও মাদক-সংক্রান্ত সকল অপরাধ দমনে আলফাডাঙ্গা থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভ্রাম্যমান আদালত আলফাডাঙ্গায় দুই মাদকসেবীর জেল জরিমানা

আপডেট সময় :