ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

মধুখালী পচা মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারে পচা গরুর মাংস বিক্রির অপরাধে জাকির কসাই নামের এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে দোকান থেকে প্রায় দুই মণ পচা মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
মঙ্গলবার উপজেলার বাগাট বাজারে এ অভিযান পরিচালনা করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাগাট বাজারের জাকির কসাইয়ের দোকানে অস্বাস্থ্যকর ও পচা গরুর মাংস বিক্রি করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে সচেতন ক্রেতা ও স্থানীয় জনতা ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে গোপন সূত্রে এই খবর পৌঁছায় উপজেলা প্রশাসনের কাছে। খবর পাওয়া মাত্রই মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযানকালে জাকির কসাইয়ের দোকানে বিক্রির জন্য রাখা মাংসের মধ্যে পচা ও দুর্গন্ধযুক্ত মাংসের সত্যতা মেলে। এরপরই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযুক্ত ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত প্রায় দুই মণ পচা মাংস জনসম্মুখে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
এই বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাংবাদিকদের বলেন,”আমরা গোপন সূত্রে খবর পাই যে বাগাট বাজারে পচা মাংস বিক্রি করে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ানো হচ্ছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা দুই মণ পচা মাংস নিরাপদ দূরত্বে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। জনস্বার্থে এবং ভেজাল খাদ্য প্রতিরোধে আমাদের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এলাকাবাসী প্রশাসনের এই ঝটিকা অভিযান ও সময়োপযোগী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। বাজারে যেন আর কোনো অসাধু ব্যবসায়ী এভাবে পচা-বাসি বা ভেজাল খাদ্য বিক্রি করতে না পারে, সেজন্য নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন স্থানীয় ক্রেতারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মধুখালী পচা মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা

আপডেট সময় :