সংবাদ শিরোনাম ::
ঈশ্বরগঞ্জ একরাতে ৫গরু চুরি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় একরাতে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাতে ওই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, পৌর এলাকার শিমরাইল গ্রামের চাঁন মিয়ার একটি ষাঁড় গরু, একটি গাভী একই বাড়ির হাবিবুর রহমান হবির একটি বখনা গরু ও বাচুর এবং গাভীসহ মোট ৫টি গরু মঙ্গলবার ভোর রাত অনুমান ৩টা থেকে ফজরের আগ মুহূর্তে চোরেরা গরু গুলো পিকআপ ভ্যানে করে নিয়ে যায়। চুরি হওয়া গরুর মালিকদের ধারণা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা এই চুরি সাথে জড়িত।
ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিদর্শণ করেছে। এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি।

















