ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৬ Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি

ঢাকায় ১১ ঘণ্টা কারফিউ শিথিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪৭৪ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোববার (২৮ জুলাই) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। শনিবার (২৭ জুলাই) রাত ১১টার নাগাদ ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গাজীপুর ও নারায়ণগঞ্জেও রোববার, সোমবার ও মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলেও জানান স্বারষ্ট্রমন্ত্রী। এর আগে, শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা কারফিউ শিথিল ছিল।

শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, সরকারি ও বেসরকারি অফিস রোববার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং আগামী মঙ্গলবার পর্যন্ত একই নিয়মে চলবে।

রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত নতুন সময়সূচিতে চলবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। ২৮, ২৯ ও ৩০ জুলাই কারফিউ শিথিলের সময় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারাদেশে তান্ডব শুরু হলে শুক্রবার (১৯ জুলাই) রাত ১২টা থেকে রোববার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও পর্যায়ক্রমে কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকায় ১১ ঘণ্টা কারফিউ শিথিল

আপডেট সময় :