ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

নওগাঁয় প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন

মেরাজ হোসেন, নওগাঁ 
  • আপডেট সময় : ৩২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নওগাঁ সদর উপজেলার বিএনপি’র সভাপতি ও ৫নং হাঁপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা মঙ্গলবার (২০ মে) দুপুরে তার দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সম্প্রতি কয়েকটি পত্রিকা ও অনলাইন মাধ্যমে প্রকাশিত “সাংবাদিক হয়রানির” অভিযোগ সংক্রান্ত প্রতিবেদনকে সম্পূর্ণ “মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছেন।
তিনি বলেন, “আমি কোনো সাংবাদিককে মারধর বা আটক করিনি। ঘটনাটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে আইনানুগভাবে ব্যবস্থা নিয়েছে। তিনি অভিযোগ করেন, কথিত কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয়ে ইউনিয়ন পরিষদে এসে ইউপি সদস্যদের হুমকি ও চাঁদা দাবি করছিলেন, যার ভিডিও প্রমাণ রয়েছে। এই অবস্থায় জনসাধারণ উত্তেজিত হয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে।
চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা বলেন, “একটি কুচক্রীমহল রাজনৈতিক ও সামাজিকভাবে আমাকে হেয় করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ ধরনের মানহানিকর সংবাদ প্রচার থেকে সংবাদমাধ্যমকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।” তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থার কথাও জানান। সংবাদ সম্মেলনে তিনি পেশাদার ও প্রকৃত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, যেন তারা সাংবাদিকতার সুনাম রক্ষায় এমন অপেশাদার কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁয় প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন

আপডেট সময় :