ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

নলতা মিতালী কচি-কাঁচার মেলায় দাদা ভাইয়ের জন্মশতবর্ষ পালিত

গণমুক্তি ডেস্ক
  • আপডেট সময় : ৩৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট শিশু সাহিত্যিক ও সাংবাদিক রোকনুজ্জামান খান দাদাভাইয়ের জন্মশতবর্ষ পালন উপলক্ষে নলতা মিতালী কচি-কাঁচার মেলা বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল দাদাভাইয়ের লেখা ছড়া পাঠের প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা এবং দাদা ভাইকে উৎসর্গ করে মিতালী নামে একটি মিটল ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে।

গত ৭ এপ্রিল-২০২৫ মেলা প্রঙ্গণে অনুষ্ঠিত দাদাভাইয়ের লেখা ছড়া পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৩০ জন ছেলেমেয়ে। ক, খ ও গ বিভাগে ভাগ করে এই প্রতিযোগিতা হয়। যেমন ক-১ম, ২য়, ৩য় শ্রেণি, খ- ৪র্থ ও ৫ম শ্রেণি এবং গ-ষষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। ক বিভাগে প্রথম হয়: আলফি শাহরিন ফারিহা, দ্বিতীয় হয়: আলিসা শেখ অরিন আর তৃতীয় হয়: আফনান মালিহা।

চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৪ এপ্রিল, নলতা মাধ্যমিক বিদ্যালয়ে। চিত্রাংকন প্রতিযোগিতায় স্থানীয় ১০টি বিদ্যালয়ের ২৭০ জন ছেলে মেয়ে অংশগ্রহণ করে। ক, খ ও গ এই তিন বিভাগে ভাগ করে প্রতিযোগিতা হয়। ক বিভাগ ১ম, ২য় ও ৩য় শ্রেণি বিষয়: যেমন খুশি আঁকো, খ-বিভাগ: ৪র্থ ও ৫ম শ্রেণি বিষয়: প্রাকৃতিক দৃশ্য এবং গ-বিভাগ বিষয় প্রাকৃতিক দৃশ্য, চিত্রাংকন প্রতিযোগিতায় ক-বিভাগে ১ম হয়েছে: আলফি সাহরিন ফারিহা, ২য় হয়েছে : ইশত্বীয়াক আহমেদ, ৩য় হয়েছে সানিহা হাসনাত রুহি। খ বিভাগে ১ম হয়েছে- আনিয়া আহ্ছানি ২য় হয়েছে: মিফতাহুল জান্নাত, ৩য় হয়েছে উশরাহ ত্বাসীন মেহেদী। গ-বিভাগে ১ম হয়েছে- মো. আল ইমরান লিমন, ২য় হয়েছে- ফাহিমা হোসেন আর ৩য় হয়েছে: নাফিসা নাতাশা।

গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন নলতা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক গাজী আজিজুর রহমান, সুশিলনের পরিচালক মোস্তফা আকতারুজ্জামান এবং ঢাকার সাইন্সল্যাব-রেটরির জন সংযোগ কর্মকর্তা (অবঃ) মোঃ জামায়েত আলী এবং স্বাগত বক্তব্য রাখেন মেলার সাধরণ সম্পাদক এসএম মুজিবুর রহমান, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাক মেলার উপদেষ্টা জনাব মাহবুব রহমান, কে বি আহছানউল্লা জুনিয়র হাই স্কুলের শিক্ষক শেখ আলগীর কবির এবং কালিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলতা মেলার সভাপতি আব্দুল বারী আল্-বাকী। আলোচনা অনুষ্ঠান শেষে ছড়া পাঠ প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

সব শেষে মেলার সংগীত শিক্ষক সুব্রত সরকারের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মেলার ছাত্র-ছাত্রীরা দলীয় সংগীত, একক সংগীত ও নৃত্য পরিবেশন করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নলতা মিতালী কচি-কাঁচার মেলায় দাদা ভাইয়ের জন্মশতবর্ষ পালিত

আপডেট সময় :