ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

নাটোরে জুট মিলে লণ্ঠিত মালামাল সহ ৬ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ ৬ ডাকাত সদস্যকে পাবনা থেকে গ্রেফতার করেছে নাটোর জেলা পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এসব তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক গ্রেফতাররা হলেন পাবনা জেলার আটঘড়িয়া থানার হায়দারপুর গ্রামের মরহুম বেল্লাল মৃধার ছেলে মাহাতাব মৃধা (৩৩), তারাপাশা এলাকার গোলাপ হোসেনের ছেলে সেলিম হোসেন (৩১), সদর থানার মাছিমপুর এলাকার মরহুম আকুব্বর প্রামানিকের ছেলে লিটন প্রামানিক (৪৫), চরঘোষপুর এলাকার মিঠু শেখের ছেলে সাদ্দাম হোসেন (৩৭), মরহুম মোফাজ্জল মণ্ডলের ছেলে আব্দুল খালেক (৩৫) ও কোষাখালী এলাকার আজগর আলীর ছেলে সাগর শেখ (২৩)।
পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, চলতি বছরের ৩০ মে রাতে লালপুরের ঈশ্বরদী সীমান্ত এলাকায় শ্রীরামগাড়ি এলাকায় সাজিদ জুট মিলে অজ্ঞাত পরিচয়ের ১২ থেকে ১৪ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে পেছন দিক দিয়ে মিলের ভেতরে প্রবেশ করে। পরে মিলের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারসহ চারজন স্টাফকে বেঁধে পৃথক পৃথক ঘরে ফেলে রেখে সারারাত মালামাল লুণ্ঠন করে। পরে একটি পিকআপভ্যানে করে প্রায় ৮৩ লাখ ৬০ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় ডাকাত দলেরা।
পুলিশ সুপার আরো জানান, এ ঘটনায় একই দিন বিকেলে জুট মিলের মালিক সাজিদ মল্লিক লালপুর থানায় অজ্ঞাত পরিচয়ের আসামিদের নামে একটি মামলা করেন। মামলার পর পুলিশের একটি দল তদন্তে নামে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনা জেলার আটঘরিয়া এবং পাবনা সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত ছয় ডাকাত সহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৩০০ কেজি তামার তার, মালামাল বিক্রির নগদ ৫০ হাজার টাকা, ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান, একটি ব্যাটারিচালিত ভ্যান ও পাঁচটি মোবাইল জব্দ করা হয়।
পুলিশ সুপার জানান, প্রেস‘ব্রিফিং শেষে আসামীদের আদালতে সোপর্দ করা হবে। এ চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত চলবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে জুট মিলে লণ্ঠিত মালামাল সহ ৬ ডাকাত গ্রেফতার

আপডেট সময় :