সংবাদ শিরোনাম ::
নারীদের ধর্ষণ-নিপীড়ন ও সহিংসতার প্রতিবাদে কলেজ ছাত্রদলের মানববন্ধন
গুলজার হোসেন, সরিষাবাড়ী প্রতিনিধি
- আপডেট সময় : ৩৮৮ বার পড়া হয়েছে
দেশব্যাপী চলমান নারীদের ধর্ষণ, নিপীড়ন, অনলাইনে হেনস্তা, সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে সরিষাবাড়ী অনার্স কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরিষাবাড়ী অনার্স কলেজ ছাত্রদল।সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায় সরিষাবাড়ী অনার্স কলেজের মেইন গেটের সামনে সরিষাবাড়ী অনার্স কলেজ ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব মাসুদ রানা চপল, সরিষাবাড়ী শহর শাখা ছাত্রদলের আহবায়ক সবুজ, সদস্য সচিব মানিক মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।




















