ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

নোয়াখালীতে বিএডিসি শ্রমিকদের কর্মবিরতি

গাজী রুবেল, নোয়াখালী ব্যুরো প্রধান
  • আপডেট সময় : ২০৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) শ্রমিকরা নয় দফা দাবিতে কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
গতকাল রোববার দুপুরে উপজেলার কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়। শ্রমিক নেতারা নিয়মিতকরণ, ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নির্ধারণ, নারী-পুরুষের সমান মজুরি ও বৈষম্যমূলক নীতিমালা বাতিলসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। ঘন্টাব্যাপী কর্মসূচি শেষে তারা বিক্ষোভ মিছিল বের করেন।
এসময় বক্তব্য রাখেন শ্রমিক সমন্বয়ক রবিউল আলম, শ্রমিক সর্দার মো. সুমনসহ কয়েকজন শ্রমিক নেতা। বক্তারা বলেন, অবিলম্বে শ্রমিকদের নিয়মিত করতে হবে, ২০২৫ সালের বৈষম্যমূলক নীতিমালা বাতিল করে ২০১৭ সালের নীতিমালা কার্যকর করতে হবে।
শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে দৈনিক মজুরি নির্ধারণ, কাজের সময় ও পরিমাণ সুনির্দিষ্ট করা, বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ করা, মৌসুমি শ্রমিক ব্যবহারের পরিবর্তে সারা বছর কর্মসংস্থান নিশ্চিত করা এবং নারী শ্রমিকদের জন্য সমান মজুরি নিশ্চিত করা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে বিএডিসি শ্রমিকদের কর্মবিরতি

আপডেট সময় :