ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

পবিত্র রমজান মাস উপলক্ষে দিনাজপুরে সুলভ মূল্যে পণ্য দ্রব্য বিক্রি

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ৩২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র রমজান উপলক্ষে এবং দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরে সুলভ মূল্যে বিক্রি হচ্ছে গরুর মাংস, ডিমসহ বিভিন্ন পণ্য দ্রব্য। শনিবার (১ মার্চ) ২০২০৫ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ সড়কে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ শাহিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত মূল্যে যে কেউ পণ্য দ্রব্য গুলো কিনতে পারবেন। প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, প্রতি লিটার দুধ ৭০ টাকা, প্রতিটি ডিম ৯ টাকা ৫০ পয়সা এবং ব্রয়লার মুরগি ১৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একজন ব্যক্তি এক কেজি গরুর মাংস, ১২ পিস ডিম, এক লিটার দুধ এবং একটি ব্রয়লার মুরগী কিনতে পারবেন। এজন্য কোন ভোটার আইডি কার্ড বা কাগজপএের প্রয়োজন নেই। বক্তারা বলেন, রমজান আসলেই প্রতিবছর বিভিন্ন কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের দাম বেড়ে যায়। এতে সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি হয়। পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণ এবং রমজান মাস উপলক্ষে জেলা প্রশাসন এবং জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে পণ্যদ্রব্য বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ এই সেবা গ্রহণ করে উপকৃত হবে।
মাসব্যাপী এই সুলভ মূল্যে পণ্য নিয়মিত পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পবিত্র রমজান মাস উপলক্ষে দিনাজপুরে সুলভ মূল্যে পণ্য দ্রব্য বিক্রি

আপডেট সময় :