ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

পলাশবাড়ীতে ইটভাটায় অভিযান চালিয়ে ৪২ লাখ টাকা জরিমানা আদায়

শাহারুল ইসলাম, পলাশবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৬৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
গাইবান্ধার পলাশবাড়ীতে ৭টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৪২ লাখ টাকা জরিমানা আদায়সহ একটি ইটভাটার চিমনি গুড়িয়ে দেয়া হয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পলাশবাড়ী  উপজেলার বিভিন্ন এলাকার ৭টি ইটভাটায় এ অভিযান পরিচালনা করে গাইবান্ধা জেলা পরিবেশ অধিদপ্তর। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মুহাম্মদ হেদায়তেুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস রিলিজ সূত্রে জানা যায়, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) আইন এর ৫ (২) ও ৮ (৩) ধারা লঙ্ঘণের অপরাধে এ অভিযান পরিচালনা করেন ঢাকা পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিজটেস্ট (সিনিয়র সহকারী সচিব) আব্দুল্লাহ-আল-মামুন।
এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সহকারি পরিচালক মুহাম্মদ হেদায়তেুল ইসলাম ছাড়াও র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বিত টিম উপস্থিত ছিলেন। জরিমানাকৃত ইটভাটা গুলো হলো মেসার্স এ.এফ.জে ব্রিকস্, মেসার্স চৌধুরী ব্রিকস্, মেসার্স এম.এম.বি ব্রিকস, মেসার্স হাজী ব্রিকস, মেসার্স বি.বি.এফ ব্রিকস, মেসার্স চৈতালী ব্রিকস ও মেসার্স জনতা ব্রিকস। প্রত্যেক ভাটাকে  ৬ লাখ টাকা করে মোট ৪২ লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়। অপরদিকে, পলাশবাড়ীর পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার কুঞ্জমহিপুর এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মেসার্স এস.আর.বি ব্রিকস-এর চিমনি গুঁড়িয়ে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পলাশবাড়ীতে ইটভাটায় অভিযান চালিয়ে ৪২ লাখ টাকা জরিমানা আদায়

আপডেট সময় :