পিস্তল ও গুলিসহ ময়মনসিংহ মহানগর ছাত্রদলনেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ৩৬১ বার পড়া হয়েছে
পিস্তল ও ৫রাউন্ড গুলি সহ আসামী ছিনতাই ও পুলিশের দুইটি মাক্রোবাস ভাঙচুরের অভিযোগে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ সজীব (৩০) কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় ময়মনসিংহ নগরীর বলাশপুর মরাখলা এলাকায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা(ডিবি)পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ সজীবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন জব্দ করা হয়।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম বলেন, অস্ত্রসহ সজীবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পথে তার সমর্থকরা বাধা দেয়। এ সময় তারা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে এসআই রফিকুল ইসলাম রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় পুলিশের দুইটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দুইটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান আছে। সেই সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হবে। এ সময় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের (ওসি) আবুল হোসেন উপস্থিত ছিলেন।


















