পীরগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীকে জেল ও জরিমানা
- আপডেট সময় : ২৩৩ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আতিকুর রহমান ও মেহেদী হাসান নামে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে ও সনাতন চন্দ্র নামে এক মাদক সেবনকারীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এ দন্ডাদেশ দেন। আতিকুর শহরের মিত্রবাটি গ্রামের আলমের, মেহেদী রঘুনাথপুর গ্রামের দবিরুল ইসলামের এবং সনাতন সিন্দুর্না গ্রামের মৃত নারায়নের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, আতিকুর ও মেহেদি শহরের টিএনডটি এলাকায় মাদকদ্রব্য বিক্রি করার সময় পুলিশের হাতে ধরে পড়ে। বুধবার দুপুরে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের জেল জরিমানা করা হয়। এদিকে মঙ্গলবার রাতে সনাতনকে মাদক সেবনের দায়ে জেল- জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান।















