ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাঁঠালিয়া গ্রামের এক তরুণীর প্রেমের টানে সুদূর চীন ছুটে এসেছেন চীনা যুবক। বর্তমানে মেয়েটি নীল নগর গ্রামে তার মামার বাড়িতে আছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়- চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়াএলি (Jia Aili) নামের এক যুবকের সাথে নবীনগরের কাঁঠালিয়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
সম্প্রতি জিয়াএলি প্রেমের সম্পর্কের টানে চীন থেকে বাংলাদেশে আসেন এবং গতকাল (১৫/৬/২৬) রাতে নবীনগরের নীলনগর এলাকায় স্বপ্না আক্তারের মামার বাড়িতে পৌঁছান। চীনা যুবকের আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয় এবং অনেকেই তাকে এক নজর দেখার জন্য সেখানে ভিড় করেন।
স্থানীয় সূত্রে জানা যায়- ভাষাগত ও সাংস্কৃতিক ভিন্নতা থাকা সত্ত্বেও দুজনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন জিয়াএলি।
এ বিষয়ে স্বপ্না আক্তার ও তার পরিবারের পক্ষ থেকে জানা যায়- সে মুসলিম হয়ে স্বপ্না আক্তারকে বিয়ে করতে চাই, আগামীকাল (১৬/৬/২৬) আমরা আইনি বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে যাব।
স্থানীয়রা বলছেন- প্রেমের টানে চিন থেকে নবীনগরে আসার এমন ঘটনা এ অঞ্চলে বিরল, যা সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

আপডেট সময় :