ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুড়িগ্রামে গাঁজাসহ একজনকে আটক করে র‌্যাব Logo ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি, আতঙ্কে নেছারাবাদের বাসিন্দারা Logo লোহাগড়ায় সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বিধবা ফারহানা Logo তালতলীতে শিক্ষক নিয়োগে অভিনব জালিয়াতি Logo সরিষাবাড়ীতে মাদরাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ Logo পাথরঘাটায় জ্বালানি তেল সিন্ডিকেটের দৌরাত্ম্য, গোপনে ডিজেল বিক্রি Logo পাটকেলঘাটা বড় কাশিপুর কপোতাক্ষ নদের উপর ব্রীজের সংযোগ রাস্তা মেরামতের দাবি Logo পাটকেলঘাটায় কালিবাড়ী মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প Logo গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Logo বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

ফুলপুরে অবৈধ ভারতীয় পণ্যসহ সমন্বয়ক আটক

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ফুলপুরে অবৈধ ভারতীয় চিনি ও জিরাসহ ২ জনকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার বিকালে পৌরসভার আমুয়াকান্দা বাজার সংলগ্ন পয়ারী রোডের একটি হাফ বিল্ডিং গোডাউনে অভিযান চালিয়ে ১২৭ বস্তা ভারতীয় চিনি, ১৬ বস্তা জিরা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে যৌথবাহিনী। এসময় পৌরসভার আমুয়াকান্দা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র ছাত্র সমন্বয়ক দাবীদার জিল্লুর রহমান রিদয় (২২) ও উপজেলার পারতলা গ্রামের মাসুদ রানা (২৪) কে মালামালসহ আটক করা হয়।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর ইব্রাহীমের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় ভারতীয় পণ্য গুদামজাত করণের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। দুজনের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে। তবে স্থানীয় ছাত্র প্রতিনিধিরা জানান, ফুলপুরে ছাত্র সমন্বয়দের কোনো কমিটি নেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলপুরে অবৈধ ভারতীয় পণ্যসহ সমন্বয়ক আটক

আপডেট সময় :