ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

ফুলপুরে মে দিবসে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত 

ফুলপুর, ময়মনসিংহ
  • আপডেট সময় : ২৯৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দুনিয়ার মজদুর এক হও স্লোগানে মহান মে দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিকদল। বৃহস্পতিবার (পহেলা মে) সকাল ১১ টায় বর্ণাঢ্য র‍্যালিটি পৌরসভার কোর্ট বিল্ডিংয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি ফুলপুর উপজেলা প্রাঙ্গণে গিয়ে সমাবেশ করে। এসময় ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা র‍্যালি ও সমাবেশে যোগদেন। র‍্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ছিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, যুগ্ন আহ্বায়ক এমদাদ হোসেন খানসহ শ্রমিকদলের নেতাকর্মীরা।
এর আগে মহান মে দিবস উপলক্ষে ফুলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক। অপরদিকে, মে দিবস উপলক্ষে পৃথকভাবে র‍্যালি ও সমাবেশ করেছে উপজেলা শ্রমিকদলের সভাপতি প্রার্থী আজিজুল ইসলাম। এসময় র‍্যালিতে যোগদেন দেন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল হক ও উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুনসহ শ্রমিকদলের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলপুরে মে দিবসে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত 

আপডেট সময় :