ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

বঙ্গোপসাগরে ১২ কোটি টাকার অবৈধ জাল ও মাছসহ ১১টি নৌকা আটক করেছে নৌবাহিনী

মনির হোসেন
  • আপডেট সময় : ১৪৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, ও মৎস্য সম্পদ সংরক্ষণে প্রতি বছরের ন্যায় এবছরও নৌযান কর্তৃক সকল প্রকার মৎস্য আহরণ ৫৮ দিন বন্ধ রাখতে এবং জাটকা নিধন প্রতিরোধ করতে বাংলাদেশ নৌবাহিনী সরকারের নির্দেশনা মোতাবেক সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়োজিত রয়েছে। গতকাল শুক্রবার (৯ মে) বঙ্গোপসাগরের কক্সবাজার এলাকায় টহলকালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ ১১ টি মাছ ধরার নৌকা আটক করে। নৌকাসমূহে তল্লাশি করে ৪ লক্ষ ৫০ হাজার মিটার ক্ষতিকর অবৈধ ইলিশ জাল, ১২শ মিটার অন্যান্য জাল, ২ হাজার কেজি মাছ জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ১২ কোটি ৭১ লক্ষ টাকার অধিক। এ সময় মাছ ধরার নৌকায় থাকা ১২০ জন জেলেকেও আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত নৌকা, মাছ ও জালসহ জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মহেশখালী এর নিকট হস্তান্তর করা হয়।

জাটকা নিধন প্রতিরোধ এবং ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধকরণ অভিযান-২০২৫ সফল বাস্তবায়নে দৃঢ় অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ইতোমধ্যে চলমান অভিযানে প্রায় ১৭২ কোটি ৪৮ লক্ষ ৪২ হাজার টাকার অবৈধ জাল, জাটকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। দেশের সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বঙ্গোপসাগরে ১২ কোটি টাকার অবৈধ জাল ও মাছসহ ১১টি নৌকা আটক করেছে নৌবাহিনী

আপডেট সময় :