ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৬ Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি

বাংলাদেশি জাহাজ ছিনতাই ঘটনার তথ্য জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৩৭৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলদস্যুদের হাতে নাবিকদের জীবন রক্ষা এবং নিরাপদ স্থানে নিয়ে আসা প্রথম কাজ বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সেটাই করার চেষ্টা করা হচ্ছে।

বুধবার (১৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, নাবিকদের হত্যার হুমকি বা মুক্তিপণ চাওয়ার কোনো তথ্য জানা নেই। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করছে।

জাহাজটি জলদস্যুদের নিয়ন্ত্রণে থাকার কথা জনিয়ে নৌপ্রতিমন্ত্রী বলেন, জাহাজটির অবস্থান ভারত সাগরে। সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত নাবিকরা নিরাপদে রয়েছেন।

বিশ্বের সকলের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মঙ্গলবার ঘটনা জানার পরই এনিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। নৌবাহিনীও এ বিষয়ে আমাদের সাহায্য করছে। তাদের হত্যার হুমকি বা মুক্তিপণ চাওয়ার কোনো তথ্য আসেনি।

কয়লাবাহী এম ভি আবদুল্লাহ আফ্রিকার মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল। ভারত মহাসাগর দিয়ে যাওয়ার পথে বাংলাদেশ সময় মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে এমভি আবদুল্লাহ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে।

জানা যায়, জাহাজের নিয়ন্ত্রণ নিয়েই জলদস্যুরা সেটিকে সোমালিয়ার উপকূলের দিকে নিয়ে যেতে থাকে। বর্তমানে জাহাজটি সোমালিয়ার বন্দরে পৌঁছেছে বলে জানিয়েছেন জাহাজটির এক নাবিক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশি জাহাজ ছিনতাই ঘটনার তথ্য জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

আপডেট সময় :