ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

বাংলাশের ভূখন্ডে ঢুকে নারীদের লক্ষ্য করে বিএসএফ’র গুলি

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩০৯ বার পড়া হয়েছে

বিএসএফের ছোঁড়া গুলি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) বাংলাশের ভূখন্ডে ঢুকে নারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়েছে। সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ হতাহত না হলেও গুলিতে এক বাংলাদেশি ব্যক্তির বসতভিটার ঘরের চাল ফুচে হয়ে গিয়েছে। বিএসএফের ছোঁড়া গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

এলাকার বাসিন্দা শাহ আলম মিয়াসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমকে জানান, গত রোববার বিকাল সাড়ে পাঁচটার নাগাদ সীমান্ত এলাকার কয়েকজন নারী রান্নার জন্য কেটে নেওয়া ধান গাছের গোড়ার খড় সংগ্রহে নো-ম্যানসল্যান্ডে প্রবেশ করেন।

এ সময় ভারতীয় নারায়ণগঞ্জ ক্যাম্পের টহলরত এক বিএসএফ সদস্য নারীদের ধাওয়া করে বাংলাদেশের ভূখন্ডের ভেতরে চলে আসে এবং এক পর্যায়ে রাইফেল উঁচিয়ে বাংলাদেশি নারীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে দ্রুত ভারতের অভ্যন্তরে চলে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিতে কারও হতাহতের ঘটনা না ঘটলেও তা লক্ষ্যচ্যুত হয়ে স্থানীয় নুর আলম বাচ্চুর বাড়ির রান্নাঘরের চালে আঘাত করে এবং চালের টিন ফুটো হয়ে গুলিটি মেঝেতে পড়ে। সে সময় রান্না ঘরে বাচ্চুর পুত্রবধূ থাকলেও ভাগ্যক্রমে তিনি বেঁচে যান।

নুর আলম বাচ্চু বলেন, ওই সময় আমার পুত্রবধূ রান্নাঘরেই ছিল। ভাগ্যিস গুলিটা তার গায়ে লাগেনি। মাঝেমধ্যেই বিএসএফ এভাবে বাংলাদেশে ঢুকে নিরীহ গ্রামবাসীর ওপর অত্যাচার চালায়। আমরা আতঙ্কে থাকি।

জানা গেছে, পতাকা বৈঠকে বিনা উসকানিতে সীমান্তে গুলিবর্ষণের কারণ জানতে চেয়ে বিজিবি কড়া প্রতিবাদ জানালেও পরিষ্কার কোনও ব্যাখ্যা দেয়নি বিএসএফ।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নুর আলম বাচ্চুর বাড়ি পরিদর্শন করে গুলিটি উদ্ধার করে নিয়ে যান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সোমবার সকালে বিএসএফকে কড়া প্রতিবাদ জানায় বিজিবি। সোমবার সন্ধ্যায় সীমান্তে বিজিবি-বিএসএফের কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাশের ভূখন্ডে ঢুকে নারীদের লক্ষ্য করে বিএসএফ’র গুলি

আপডেট সময় :