ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

বাগেরহাটে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ৭৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটে “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মো: বাতেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক (ভারপ্রাপ্ত) মেজবাহ উদ্দীন।
“বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প”-এর আওতায় স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, বাগেরহাট। এ সময় প্রকল্পের জেলা ম্যানেজার নাজমুল হাসানের উপস্থাপনায় সভায় বিগত দিনের গ্রাম আদালতের মামলার বিস্তারিত তথ্য চিত্র বা চিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে গ্রাম আদালতের কার্যকারিতা এবং এর মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। জনসচেতনতা বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধি এবং শিক্ষকদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তা সভায় বিশেষভাবে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সরকারি বেসরকারি কর্মকর্তা স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নানাবিধ গুরুত্বপূর্ণ আলোচনা ও মতামত গ্রহণের পর বেলা ৩টায় অত্যন্ত সফলভাবে সভাটির সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাগেরহাটে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় :