সংবাদ শিরোনাম ::
বোয়ালমারী ইউএনও’র সঙ্গে উপজেলা প্রেস ক্লাবের সাক্ষাৎ
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), এস এম রকিবুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন, বোয়ালমারী উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বুধবার সাক্ষাৎকালে বোয়ালমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, স্থানীয় উন্নয়ন এবং প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা বিষয়ে মতবিনিময় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম রকিবুল ইসলাম সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও, দায়িত্বশীল সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন এবং, প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।




















