ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৫ কোটি টাকার কৃষির নিষিদ্ধ বালাইনাশক উদ্ধার

ভাণ্ডারিয়া পিরোজপুর প্রতিনিধি 
  • আপডেট সময় : ৩৫৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫ কোটি টাকা মূল্যের কৃষির নিষদ্ধ বালাইনাশ উদ্ধার করেছে। এসময় নিষিদ্ধ বালাইনাশক মজুদ ও বাজারজাত করণের অভিযোগে আলমদিননা এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারি মো. আব্দুস সালাম নামে এ কীটনাশক ব্যবসায়িকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ভাণ্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের কীটনাশক ব্যবসায়ি আব্দুস সালাম এর বসতবাড়ির গুদাম থেকে নিষিদ্ধ কীটনাশ উদ্ধার করা হয়।

পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর সূত্রে জানাগেছে, গত ১০ বছর আগে কৃষির বালাইনাশক ডায়াযনীন-১০ ও বাসুডিন-১০ সহ বেশ কিছু বালাইনাশক পাউডার সরকার ক্ষতিকর বলে নিষদ্ধ ঘোষণা করে।

কিছু অসাধু ব্যবসায়ি এসব ঔষুধ মজুদ করে নিরীহ কৃষকের মাঝে সরবরাহ করে আসছিলো। গোপনে সংবাদ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর উপ-পরিচালক দেবশীষ রায় এর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার ভাণ্ডারিয়ার হরিণপালা গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ বালাইনাশ উদ্ধার করে। ওই বালাইনাশক স্থানীয় কীটনাশক ও সার বিক্রেতা মো. আব্দুস সালাম যশোহরের অভয়নগরের মেসার্স নবী এন্টারপ্রাইজ হতে সংগ্রহ করে নিজ গুদামে মজুদ করে স্থানীয় কৃষকদের সরবরাহ করে আসছিলো।

ভোক্তা অধিকার অভিযুক্ত কীটনাশক বিক্রেতাকে ৮০ হাজার টাকা জরিমানা করে। পরে উদ্ধারকৃত বালাইনাশক আগুন দিয়ে পুড়িয়ে বিনস্ট করা হয়।

এ ব্যাপারে পিরোজপুর জেলা ভোক্তা অধিকার দপ্তরের পণ্য নিরাপত্তা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বালাইনাশক গত ১০ বছর আগে সরকার নিষদ্ধ ঘোষণা করেছে। কৃষির এসকল ঔষধ উৎপাদন, মজুত ও বাজারজাত নিষিদ্ধ। উদ্ধারকৃত বালাইনাশক অগ্নসংযোগ করে বিনস্ট করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কীটনাশ ব্যবসাযির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৫ কোটি টাকার কৃষির নিষিদ্ধ বালাইনাশক উদ্ধার

আপডেট সময় :