ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

ভারতে পাঁচ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ নারী

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে পাঁচ বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৬ বাংলাদেশি নারী। বুধবার (৯ এপ্রিল ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসারা হলেন- আনজু খাতুন (৩০), রাশেদা বেগম (৪৮), ইয়াসমিন খাতুন (২৬), রোজিনা পারভিন, (২৭), তাসলিমা খাতুন (৩৫),শারমিন আক্তার (৩০)। তারা যশোর, মাগুরা ও সাতক্ষীরা জেলার বাসিন্দা।

ফেরত আসা ইয়াসমিন খাতুন জানান, ভালো কাজের আশায় দালালচক্রের মাধ্যমে তারা ২০১৯ সালের ২১ অক্টোবর সীমান্তপথ দিয়ে তারা ভারতের গুজরাট গিয়েছিলেন। সেখানে বাসা-বাড়িতে কাজ করার সময় ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে সেদেশের আদালত তাদের পাঁচ বছর সাজা দিয়ে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দুতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ (বুধবার) সন্ধ্যায় তারা দেশে ফিরেছেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভারত ফেরত ৬ বাংলাদেশি নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে এবং তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন জানান, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহন করে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে পাঁচ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ নারী

আপডেট সময় :