ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র বোমা মাদকসহ ৫ সন্ত্রাসী আটক

মনির হোসেন 
  • আপডেট সময় : ৩৬৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে  ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা এবং ৫৬৯ পিস ইয়াবাসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।  আটক সন্ত্রাসীরা হলেন-মোঃ জাহাঙ্গীর (৬৫) মোঃ মঞ্জু (৩৫),মোঃ জিয়া (৩০), আব্দুল আব্বাস (৩০) এবং মোঃ সেলিম (২৬) সকলেই ভোলা জেলার সদর উপজেলাধীন ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা।

শুক্রবার (৪ এপ্রিল) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘদিন যাবত একদল দুর্ধর্ষ সন্ত্রাসী ভেদুরিয়া ইউনিয়নের সাধারণ জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজী, সন্ত্রাসীসহ অন্যান্য অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলো। জনসাধারণ কোস্ট গার্ডের শরণাপন্ন হলে কোস্ট গার্ড উক্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে  ৪ এপ্রিল  শুক্রবার মধ্যরাত ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার ভেদুরিয়া ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ০৫ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে ০১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা, ৫৬৯ পিস ইয়াবা এবং নগদ ৪৪ হাজার ৫১০ টাকা সহ আটক করা হয়। আটককৃতদের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়। সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র বোমা মাদকসহ ৫ সন্ত্রাসী আটক

আপডেট সময় :