ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

মধুখালীতে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিগত স্বৈরাচারী সরকারের আমলে ইসলামী ব্যাংক থেকে পাচার হওয়া আমানতের টাকা দ্রুত ফিরিয়ে আনার দাবিতে ফরিদপুরের মধুখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার মধুখালী পৌরসভার মধুখালী বাজার চৌরাস্তা মোড়ে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। তীব্র রোদ ও গরম উপেক্ষা করে ব্যাংকটির প্রায় শতাধিক সাধারণ গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ী এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত সরকার দেশের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশকে ধ্বংস করার জন্য সুদূরপ্রসারী ষড়যন্ত্র করেছিল। বর্তমানে সেই একই ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি বিশেষ প্রভাবশালী গোষ্ঠী (এস আলম গ্রুপ) ব্যাংকটিকে সম্পূর্ণ ধ্বংস করার জন্য নতুন করে পায়তারা চালাচ্ছে।
গ্রাহকদের দাবি, এই ব্যাংকটি সাধারণ মানুষের অতি বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতিটি প্রান্তে সেবা পৌঁছে দিয়েছিল। কিন্তু একটি চক্রের অর্থ পাচার ও লুটপাটের কারণে আজ সাধারণ আমানতকারীরা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মধুখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. কামাল হোসেন ও মো. ইমরান হোসেন খান। এছাড়া ব্যাংকের গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ী সিরাজুল ইসলাম তাঁর ক্ষোভ প্রকাশ করে বলেন,”ইসলামী ব্যাংক আমাদের সাধারণ মানুষের ব্যাংক। এটি মানুষের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিয়ে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রেখেছিল। কিন্তু এই সেবা খাতকে ধূলিসাৎ করতে আজকে নতুনভাবে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে একটি মহল। আমরা আমাদের কষ্টার্জিত আমানতের নিরাপত্তা ও পাচার হওয়া টাকা ফেরত চাই। আর এই কারণেই আজ আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।”
মানববন্ধন কর্মসূচি থেকে সচেতন গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ বর্তমান প্রশাসনের কাছে জোর দাবি জানান, যেন অতি দ্রুত ইসলামী ব্যাংক থেকে পাচার হওয়া সমস্ত অর্থ উদ্ধার করে ব্যাংকের স্বাভাবিক গতি ফিরিয়ে আনা হয়। অন্যথায় সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষায় আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সমাবেশ শেষে গ্রাহকেরা একটি সংক্ষিপ্ত মিছিল বের করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মধুখালীতে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

আপডেট সময় :